মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

বিহারে বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৮৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারে প্রজাতন্ত্র দিবসে মদের পার্টি করতে গিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে ভর্তি, তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজ্যের বক্সার জেলার মুরার পুলিশ স্টেশনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এক মৃতের আত্মীয় জানিয়েছেন, বুধবার (২৬ জানুয়ারি) রাতে আনসারি গ্রামে ওই আটজন মদের পার্টি করছিলেন। গ্রামের এক বাসিন্দাই ওই বিষাক্ত মদ কিনেছিলেন। এরপর মাঝরাতে সবাই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই পাঁচজনের মৃত্যু হয়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। এছাড়া ওই গ্রামেই এসব মদ তৈরি হয় বলে জানান তিনি।

তবে তার এই দাবি উড়িয়ে দিয়েছেন এলাকার পুলিশ সুপারিটেন্ডেন্ট। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। সবকিছু খতিয়ে দেখে এ প্রসঙ্গে কিছু বলা সম্ভব। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।প্রসঙ্গত, ২০১৬ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর বিহারকে মদমুক্ত করার উদ্যোগ নেন নীতীশ কুমার। এরপর থেকে রাজ্যটিতে মদ নিষিদ্ধ। তবে একাধিকবার রাজ্যের বিভিন্ন জেলায় মদপানে মৃত্যুর খবর পাওয়া গেছে।

সূত্র: ইন্ডিয়াটুডে.ইন

 

 

কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৪:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit