সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

ভুবনের ‘কাঁচা বাদাম’ গানে নাচলেন তানজানিয়ার কিলি পল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৯৪ Time View

 

বিনােদন ডেস্ক :  বাংলায় যখন কাঁচাবাদাম জ্বর কমতির দিকে ঠিক সেই সময় সূদূর তানজানিয়া নতুন মাত্রা পেল ভুবন বাদ্যকরের কাঁচাবাদাম। গানটিতে জমিয়ে নাচলেন কিলি পল। যিনি হিন্দি গানের সঙ্গে লিপসিং করেই হিট নেট দুনিয়ায়। আর তার সুবাদে এখন তানজানিয়াতেও হিট ভারতের ভুবন বাদ্যকর। 

পেটের টানে কাঁচা বাদাম বিক্রি করেন ভারতের ভুবন বাদ্যকর। গ্রামের পথে কাঁচা বাদাম বিক্রি করতে করতে গান বাঁধেন তিনি। ‘‌বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম।’‌ মাস কয়েক ধরে সেই গান ঘুরছে অন্তর্জালজুড়ে।

ভুবন বাদ্যকরের সেই গানে নিজের নাচ দেখালেন কিলি পল। সামাজিক যোগাযোগমাধ্যমে যারা একটু হলেও ঢু মারেন, তারা কিলি পল ও তার বোনকে নিমা পলকে চেনেন। 

তানজানিয়ার রাজধানী দার এস সালামের বাসিন্দা কিলি, পেশায় কৃষক।

ইনস্টাগ্রামে ১৪ লাখ অনুসারী কিলি পলের। তার ভিডিওর দর্শক লাখ ছাড়িয়েছে। ‘‌কাঁচা বাদাম’‌ ভিডিওটিতেও এরইমধ্যে তিন লাখ ৮০ হাজারের বেশি লাইক পড়েছে।

কিলি পলকে তার অন্যান্য নাচের ভিডিওগুলোর মতোই ‘কাঁচা বাদাম’ গানেও সবুজ প্রকৃতির মাঝেই নাচতে দেখা যাচ্ছে। এই ভাইরাল বাংলা গানে তার সাবলীল নাচের ভঙ্গি দর্শকদের নজর কাড়ছে সহজেই। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘কাঁচা বাদাম, আমার ক্যামেরাম্যান আজ খুব বাজে ছিল। আশা করছি আপনাদের ভালো লাগবে’। 

এই ভিডিওতে লাইক-কমেন্টের বন্যা। বাঙালিরা কেউ কমেন্টে বক্সে কেউ লিখছেন, ‘অসাধারণ’, তো কারও মন্তব্য, ‘ফাটাফাটি হয়েছে’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৪:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit