সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে পরীমনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

বিনোদন ডেস্ক :  আবারো অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়িকা পরীমণি। তাকে ভর্তি করানো হয়েছে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। তার সঙ্গে হাসপাতালে স্বামী শরিফুল রাজও রয়েছেন।

জানা যায়, গত মঙ্গলবার রাতে গাজীপুরের শালনায় গিয়েছিলেন পরীমণি। উদ্দেশ্য- ‘মা’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়া। পরদিন সকাল থেকেই শুটিং শুরুর কথা। কিন্তু এর আগেই অসুস্থ হয়ে পড়েন নায়িকা। তার মধ্যে করোনার উপসর্গ তথা জ্বর, কাশি দেখা দেয়।

‘মা’ সিনেমাটি নির্মাণ করছেন অরণ্য আনোয়ার। তিনি গণমাধ্যমকে বলেন, ‘‘ আমরা পরীর এমন অবস্থা দেখে বুধবার সকালেই শুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নেই। আমার কাছে আগে জীবন, পরে শুটিং। কিন্তু পরী বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিল জ্বর কেটে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার মধ্যরাতে পরীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে ভোররাতের দিকে তাৎক্ষণিকভাবে ঢাকায় আনা হয়। এরপর হাসপাতালে ভর্তি করানো হয়।’’

গত ১০ জানুয়ারি হঠাৎ করেই মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমণি। সেই সঙ্গে জানান, তিনি ও অভিনেতা শরিফুল রাজ বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর ছোট চুপিসারে বিয়ে সারেন তারা। এরপর গত ২২ জানুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে বড় আয়োজনে আবারও বিয়ে করেন রাজ-পরী।

কিউএনবি/অনিমা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit