সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

কুষ্টিয়ায় স্কুল ছাত্র ও গৃহবধূ খুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১৯১ Time View

 

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় দিদার (১৬) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে ও খোকসা উপজেলায় পরকীয়ার জের ধরে গৃহবধূ সেলিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টা ও ১১টায় পৃথক থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে কুমারখালী উপজেলার কসবা গ্রামের হোসেন আলীর ছেলে স্কুলছাত্র দিদারকে শিলাইদহ বাজারে একটি দোকানে বসে থাকা অবস্থায় কয়েকজন এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। এতে দিদার ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

অপরদিকে কুষ্টিয়ার খোকসায় পরকীয়ার জের ধরে উপজেলার একতারপুর ইউনিয়নের কমলাপুর এলাকার রাইস মন্ডলের স্ত্রী সেলিনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। রাত ১১টার দিকে খোকসা থানা পুলিশ ওই নারীর স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয় সুত্রে জানা যায়, ওই এলাকার টিউবওয়েল মিস্ত্রি ফকির হোসেনের ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে বেশ কিছুদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল ওই নারীর। রাতে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ভাই হাসানুর শেখ বাদী হয়ে খোকসা থানায় একটি এজাহার দিয়েছেন। ঘটনার পর থেকেই বিল্লাল হোসেন পলাতক রয়েছেন।কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম জানান, পৃথক দুটি হত্যাকান্ডের ঘটনার তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। খুব শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

 

কিউএনবি/অনিমা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit