সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

পাঁচ টাকা দেয়ার লোভ দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষন করলো মসজিদের ইমাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১৩৮ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : বাড়িতে কেউ না থাকায় পাঁচ টাকা দেয়ার লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষন করার অভিযোগ উঠেছে ছপিত উল্লাহ মুন্সি (৬৫) নামে এক মসজিদের ইমামের বিরুদ্ধে। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের দেল্লারমোর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। বুধবার (২৬ জানুয়ারী) রাতে শিশুটির বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করার পর পরই ধর্ষক ঈমামকে গ্রেফতার করে আদিতমারী থানা পুলিশ।গ্রেফতার ঈমাম ছপিত উল্লাহ মুন্সি লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের দেল্লারমোর এলাকার মৃত ওসুল খার ছেলে।ধর্ষনের শিকার শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটির বাবা মা কাজে গেলে নিজ বাড়িতে শিশুটিকে ধর্ষণ করে ছপিত মুন্সি। পরে শিশুটিকে ধর্ষণের কথা কাউকে না বলার জন্য পাঁচ টাকা দেন এবং বিভিন্ন ভয় দেখান। বিষয়টি পরবর্তীতে শিশুটির বাবা জানলে সে যেন থানায় অভিযোগ করতে না পারে এজন্য শিশুটির বাবা মাকে আটকে রাখে একটি দালাল চক্র। ঘটনাটি চাউর হলে কয়েকজন সাংবাদিক তথ্য সংগ্রহের জন্য শিশুটির বাড়ী গেলে দালালরা পালিয়ে যায়। পরে সাংবাদিকদের সহযোগীতায় অসুস্থ শিশুটিকে তার বাবা-মা লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করে বলেন, ঘটনা শোনার পর পরই আমরা শিশুটির বাবাকে থানায় ডেকে নেই। এর পর পরেই আসামী ছপিত উল্লাহ মুন্সিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

কিউএনবি/অনিমা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit