শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন ‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’

মেয়েকে গুমের দায়ে বাবার যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১৭৭ Time View

 

ডেস্ক নিউজ : রংপুরের পীরগাছায় নিজ মেয়েকে অপহরণের পর গুমের মামলায় বাবা লুৎফর রহমানকে (৮০) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি লুৎফর রহমান আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মকরমপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে রাবেয়া খাতুন একই এলাকার আব্দুর রশীদ নামে এক যুবককে ভালবেসে বিয়ে করেন। এ নিয়ে রাবেয়ার পরিবারের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে রাবেয়ার ভাসুর হোসেন আলী হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় রাবেয়ার বাবাসহ পরিবারের লোকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়। এ মামলায় লুৎফর রহমানসহ অন্য আসামিরা নিম্ন আদালতে খালাস পান। কিন্তু এ হত্যাকাণ্ডের একমাত্র চাক্ষুস সাক্ষী ছিলেন তার মেয়ে রাবেয়া খাতুন।

ঘটনার পর থেকে বাবা লুৎফর রহমান তার মেয়ে রাবেয়া বেগমকে হত্যার পর লাশ গুম করার পরিকল্পনা করতে থাকেন। এক পর্যায়ে ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর রাবেয়াকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য কৌশলে পীরগাছার চৌধুরানী বাজারে বাসস্ট্যান্ডে নিয়ে যান লুৎফর রহমান ও তার সহযোগীরা। রাবেয়া তার বাবার মতলব বুঝতে পেরে চিৎকার শুরু করলে বাধ্য হয়ে লুৎফর রহমান তার মেয়ে রাবেয়াকে বাসায় ফেরিয়ে নিয়ে যান। এরপর থেকে রাবেয়া বেগমের কোনো সন্ধান না পাওয়ায় তার ছেলে রাঙ্গা মিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে মায়ের কোনো সন্ধান না পেয়ে আদালতে মামলা দায়ের করেন রাঙ্গা মিয়া।

দীর্ঘ তদন্ত শেষে বাবা লুৎফর রহমানসহ ১০ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এর মধ্যে এক আসামি মৃত্যুবরণ করেছেন। সরকারপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিশেষ পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামি লুৎফর রহমানকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছেন বিচারক। অপর আসামিদের খালাস দেওয়া হয়েছে। জরিমানার অর্থ রাবেয়ার সন্তানদের প্রদান করার আদেশ দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit