সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার বোলিং কোচ হচ্ছেন মালিঙ্গা!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৮৩ Time View

 

স্পোর্টস ডেস্ক : ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সফর করবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।   সেই সফরে শ্রীলঙ্কার পেস বোলিং কোচের দায়িত্ব পেতে পারেন দেশটির কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কা ক্রিকেট দলের পরামর্শক মাহেলা জয়াবর্ধনে পেস বোলিং কোচ হিসেবে মালিঙ্গার নাম সুপারিশ করেছেন।

তবে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এর আগে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মালিঙ্গার।

kalerkantho(২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল বাংলাদেশে। সেবার নারীদের শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া আর পুরুষদের শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। ছবি : গেটি)

২০১৪ সালে মালিঙ্গার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। ড্রেসিংরুমে মালিঙ্গার অভিজ্ঞতা কাজে লাগাতে চান মাহেলা। এদিকে অস্ট্রেলিয়া সফরের জন্য আজ ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দাশুন শানাকাকে রাখা হয়েছে অধিনায়ক হিসেবে।

kalerkantho

একনজরে শ্রীলঙ্কা স্কোয়াড

দাশুন শানাকা, চারিথ আসালাঙ্কা, আভিশকা ফার্নান্দো, পাথুম নিশানকা, দানুশকা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, চামিকা করুণারত্নে, মাহেশ থিকসেনা, দুশমন্ত চামেরা, কামিল মিশ্র, প্রবীন জয়াবিক্রমা, রামেশ মেন্ডিস, উইনিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, নুয়ান থুসারা, জানিথ লিয়ানঙ্গে, বিনুরা ফার্নান্দো, জেফরি ভান্ডারসে ও শিরান ফার্নান্দো।  

 

 

কিউএনবি/আয়শা/২৬শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit