মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় সারা দেশে ভারি বৃষ্টির আভাস জাতীয় গ্রিডে আগস্টের শেষে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হবে স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বড় পরিবর্তন আসছে ব্যাংক খাতে, খেলাপি ঋণ কিনবে বিশেষ কোম্পানি! পথশিশুদের সুরক্ষায় ৪২০ কোটি টাকার মেগা প্রকল্প নিচ্ছে সরকার বের্নার্দোর হেডার চলে গেল বাইরে দিয়ে দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

আড়াল ভাঙলেন পপি, চাইলেন ভোট

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

ডেস্কনিউজঃ অনেকদিন ধরেই আত্মগোপনে আছেন অভিনেত্রী সাদিকা পারভীন পপি। এরমধ্যে তার বিয়ে, সন্তান হওয়ার খবর ছড়িয়েছে। কিন্তু সে সব নিয়ে কথা বলতে দেখা যায়নি অভিনেত্রীকে। তবে বুধবার দুপুরে পপির এক ভিডিও বার্তা ছড়িয়ে পড়ে ফেসবুক ও ইউটিবউবে। ওই ভিডিওতে পপি বিভিন্ন অভিযোগ জানিয়েছেন। বলেছেন, কেন তিনি সিনেমা থেকে দূরে!

ভিডিও বার্তায় পপি বলেন, ‘আমার মানসম্মানের ভয় ছিল, জানের ভয় ছিল। সব কিছু মিলে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি সিনেমা থেকে।’ অভিনেত্রীর অভিযোগ, ‘বর্তমান সমিতির একটিমাত্র ব্যক্তির কারণে, তার পলিটিকস, তার নোংরামি এবং অনেক রকমের অপকর্মে অসহযোগিতা করার কারণে আমাকে বারবার অপমানিত হতে হয়েছে। শুধু আমি না, রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, আমাদের সকলকে ব্যবহার করা হয়েছে। আমাদের কাঁধে বন্দুক রেখে সে এই চেয়ারটিতে বসেছে এবং বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করেছে, যেখানে আমি বা আমরা সায় দিইনি। যার কারণে আজকে আমি ভিকটিম।’

তিনবার জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী পপিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদও বাতিল করা হয়েছে। এ অভিযোগ জানিয়ে পপি বলেন, ‘আমার মতো শিল্পী যে তিন তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এই আমার সদস্য পদ বাতিলের চিঠি দেয়া হয়েছে। এত দিন ধরে কাজ করার পর এটা একজন শিল্পীর জন্য কতটুকু অপমানের আমি বুঝতে পারি।’

পপি ইঙ্গিত দিয়েছেন, চলচ্চিত্রের পরিবেশ ভালো হলে আবারো পর্দায় দেখা যাবে তাকে। অভিনেত্রী বলেন, ‘আমার সদস্য পদ বাতিলের চিঠিটি এখনো আছে। আমি নিজেকে সরিয়ে নিয়েছি এই নোংরা পরিবেশ থেকে। যদি পরিবেশ কখনো ভালো হয় তবে ফিরব। এই নোংরা মানুষগুলো যদি সরে যায় তখনই ইন্ডাস্ট্রিতে কাজ করব।’

কিউএনবি/বিপুল/২৬শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit