রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

শিল্পী পেশার স্বীকৃতি নিয়ে সংসদে সুবর্ণা মুস্তাফা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৮৭ Time View

 

বিনোদন ডেস্ক :  জাতীয় সংসদে শিল্পী পেশার স্বীকৃতি চাইলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংরক্ষিত আসনের সাংসদ সুবর্ণা মুস্তাফা। বাংলাদেশে শিল্পী স্বীকৃত কোনো পেশা নয়। যার ফলে অনেক ধরনের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হন শিল্পীরা। বিষয়টি উত্থাপন করে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি। ২৩ জানুয়ারি সংসদ অধিবেশনে তিনি এ আবেদন জানান।

তিনি বলেন, “১৯৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে, ৬৯’র গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, চরমপত্র, ট্রাকে চড়ে ক্যাম্প থেকে ক্যাম্পে একদল শিল্পী ছুটে গিয়েছেন দেশের গান নিয়ে, গণশক্তিতে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতে শরণার্থী শিবিরে নিয়েছেন সেবকের ভূমিকা। নব্বইয়ের স্বৈরাচারী বিরোধী আন্দোলনে দিনের পর দিন রাজপথে কেটেছে এইসব শিল্পীদের। আর গত নির্বাচনে আমাদের শিল্পী সমাজের ভূমিকা প্রশংসারও ঊর্ধ্বে। এত গৌরবগাঁথার মধ্যে একটি বিষাদের ছায়া থেকেই যাচ্ছে। অবিশ্বাস্য হলেও সত্য,আমাদের দেশে এখনো শিল্পী কোনো স্বীকৃত পেশা নয়।’’

মাসিক বেতনের প্রক্রিয়া নেই বিধায় শিল্পীরা ব্যাংক লোন নিতে পারেন না। এ কথা জানিয়ে সুবর্ণা মুস্তাফা বলেন, 
‘‘একজন সাধারণ কর্মচারী মাসিক বেতনের খতিয়ান দেখিয়ে ব্যাংক লোন নিতে পারেন। কিন্তু একজন প্রতিষ্ঠিত শিল্পী, যিনি ওই চাকরিজীবীর চেয়ে অবশ্যই বেশি আয় করেন, নিয়মিত আয়কর দেন, কিন্তু সমস্ত কাগজপত্র দেওয়ার পরও সামান্য একটি হোমলোন পান না। আমি ব্যাংককে দোষারোপ করছি না। তারা তাদের নিয়মের মধ্যেই থাকবেন। শুধু ভরসা করতে পারছেন না, একজন শিল্পী মাসে মাসে লোনের কিস্তি শোধ করতে পারবে? কারণ শিল্পী কোনো স্বীকৃত পেশা নয়।’’

সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়ে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘‘আপনি আমাদের শিল্পীদের সহায়। বারবার আমরা আপনার কাছেই ফিরে আসি। আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মঞ্চনাটককে করমুক্ত করে দিয়েছিলেন। আপনার ভাই শহীদ শেখ কামাল মঞ্চে অভিনয় করতেন, সেতার বাজাতেন, ছবি আঁকতেন। আমি সেই সৌভাগ্যবানদের একজন, যে মঞ্চে অভিনয়রত অবস্থায় আপনাকে মহিলা সমিতিতে দর্শক সারিতে পেয়েছিলাম। তাই আপনার কাছেই বলতে চাই, আপনি এই শিল্পী সমাজকে তাদের এই দীর্ঘদিনের বঞ্চনার হাত থেকে রক্ষা করুন। শিল্পীর পেশাকে স্বীকৃতি দিন।’’

উল্লেখ্য, ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসন-৪ থেকে জয়লাভ করেন সুবর্ণা মুস্তাফা। তিনি ছাড়াও আরো কয়েকজন তারকা সংসদ সদস্য রয়েছেন সংসদে। কিন্তু এভাবে শিল্পীদের দাবি নিয়ে কেউ স্পষ্টভাষায় কথা বলেননি। তাই সুবর্ণা মুস্তাফার বক্তব্যটি শেয়ার করে অনেকেই তাকে ধন্যবাদ দিচ্ছেন।

কিউএনবি/অনিমা/২৬শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit