রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, মৃত্যু ২৮৫ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় তৃণমূলের নির্মাণাধীন সদর দপ্তর সিলগালা শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল

কোভিডের থাবায় শঙ্কিত দেশের শোবিজ অঙ্গন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৯৪ Time View

 

বিনোদন ডেস্ক :  করোনা ভাইরাসের থাবা টালিউড-বলিউডকে কাবু করেছে আগেই। এবার এই ভাইরাসের নতুন ঢেউ ঢালিউডকেও রীতিমতো কাবু করে ফেলেছে। এরইমধ্যে বেশ কয়েকজন তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে অভিনেতা তুষার খান এবং নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তবে তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। 

শাবনাজের স্বামী অভিনেতা নাঈম গণমাধ্যমে বলেন, ‘‘হাসপাতালে ভর্তি করা হয়েছে শাবনাজকে। তার শারীরিক অবস্থা ভালো। অক্সিজেন লেভেলও স্বাভাবিক।’’ এছাড়াও বর্তমানে কোভিড আক্রান্তের তালিকায় রয়েছেন পূর্ণিমা, নির্মাতা অমিতাভ রেজা ও কণ্ঠশিল্পী ন্যান্সি।

অন্যদিকে বিদ্যা সিনহা মিমের বিয়েতে অংশ নিয়ে কোভিডে আক্রান্ত হন একঝাঁক তারকা। গতমাসে রাজধানীর একটি হোটেলে বিয়ের অনুষ্ঠান আয়োজন করেন মিম। এতে অংশ নেন শোবিজ অঙ্গনের অনেক তারকা। অনুষ্ঠানের পর একে একে আক্রান্তের খবর এসেছে। সেই দলে রয়েছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন, অভিনতো সজল, নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ ও তার স্ত্রীসহ অনেকে। 

এদিকে ক’দিন আগেই করোনা ভাইরাস মুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তবে মুক্ত হলেও এখনো সেই ধকল কাটিয়ে উঠতে পারেননি বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

অন্যদিকে কলকাতায় অবস্থান করা আরেক অভিনেত্রী মিথিলাও চলতি মাসে কোভিডের কবলে পড়েন। ৮ জানুয়ারি নিজের কোভিড আক্রান্তের কথা জানান তিনি।

এদিকে দেশের তারকাদের একের পর এক কোভিড আক্রান্তের খবরের মাঝেই আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পীদের দুটি নির্বাচন। চলচ্চিত্র শিল্পী সমিতি এবং অভিনয় শিল্পী সংঘের এই নির্বাচন ঘিরে এরইমধ্যে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন করোনা সংক্রমণ বৃদ্ধির।

কিউএনবি/অনিমা/২৬শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit