রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

জাদুঘরে সংরক্ষিত হলো রাজ্জাকের ব্যবহৃত জিনিসপত্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৯৫ Time View

 

বিনোদন ডেস্ক :  ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ছিলেন আব্দুর রাজ্জাক। অভিনয়ের জন্য পেয়েছেন নায়করাজ উপাধি। শুধু কি উপাধি, অভিনয়ের জন্যই বাঙালির হৃদয়ে দাগ কেটে রয়েছেন আজও। ৮০তম জন্মদিনে এই নায়কের ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীরের উপস্থিতিতে রোববার রাজ-পরিবারের পক্ষে ছেলে অভিনেতা সম্রাট রাজ্জাকের ব্যবহৃত ব্লেজার, চশমা, পাঞ্জাবি ও ক্যাপ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামের জন্য হস্তান্তর করেন।

সম্রাট জানিয়েছেন, ‘‘ করোনার কারণে পারিবারিকভাবে কোন আয়োজন করা হচ্ছে না এবার। তবে পরিবারের পক্ষ থেকে ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে রাখার জন্য আব্বুর ব্যবহৃত কিছু সামগ্রী দিয়েছি। আর্কাইভের এই উদ্যোগটি বেশ প্রশংসনীয়।’’

রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। জন্মস্থান কলকাতায় সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন এবং ১৯৬৬ সালে ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বাংলাদেশি চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। এর পরের ইতিহাস সবার জানা।

কিউএনবি/অনিমা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit