মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৯৩ Time View

 

ডেস্কনিউজঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ২৩৮ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ৪৫ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষায় ১৪ হাজার ৮২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জন।

সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এর আগের দিন রবিবার দেশে ১৪ জনের মৃত্যু ও ১০ হাজার ৯০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। এছাড়া শনাক্তের হার ছিল ৩১ দশমিক ২৯ শতাংশ। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু, শনাক্তের সংখ্যা ও শনাক্তের হার বেড়েছে।

বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত এক সপ্তাহ পর: জনপ্রশাসন প্রতিমন্ত্রীবিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত এক সপ্তাহ পর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
বুলেটিনে জানানো হয়, একই সময়ে দেশে নতুন করে সুস্থ হয়েছেন ৯৯৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ছয়জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন রয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগের ছয়জন, চট্টগ্রাম বিভাগের একজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের দুইজন ও ময়মনসিংহ বিভাগের তিনজন রয়েছেন।

কিউএনবি/বিপুল/২৪শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit