বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

চৌগাছায় ২৫ বোতল ফেনসিডিল আটক-১ জন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১০৬ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর)  : যশোরের চৌগাছায় ২৫ বোতল ফেনসিডিলসহ ফারুক হোসেন (৩০), নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। আটক ফারুক হোসেন উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামের মহিউদ্দিনের ছেলে। রবিবার বিকেলে পুড়াপাড়া আদীবাসী পাড়ার মুন্দীর এলাকা থেকে তাকে আটক করেন পুলিশ।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশের টহল দল রবিবার বিকেলে উপজেলার পুড়াপাড়া আদীবাসী পাড়ার মুন্দীর এলাকায় অভিযান চালায়। এ সময় ফেনসিডিল বহনকারী ফারুক হোসেনকে আটক করেন পুলিশ। পরে তার শরীরের সাথে বাধা অভিনব কায়দায় রক্ষিত ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বর্তমান বাজার দরে প্রতিটি ফেনসিডিলের দাম ১৫০০ টাকা হিসেবে জব্দকৃত ফেনসিডিলের মূল্য ৪০ হাজার টাকা। পরে ফারুক হোসেনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) এর ১৪ (গ) মামলা করেন পুলিশ।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেনসিডিলসহ ফারুক হোসেন নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চৌগাছা থানায় আরো ৩টি মাদক মামলা রয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২৪শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit