রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, মৃত্যু ২৮৫ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় তৃণমূলের নির্মাণাধীন সদর দপ্তর সিলগালা শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল

‘পুষ্পা’র হিন্দি ভার্সনে আল্লু অর্জুনের কন্ঠ কোন বলিউড নায়কের?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১৪২ Time View

 

বিনোদন ডেস্ক :  ‘পুষ্পা দ্য রাইজ’ ছবিটি হিন্দি ভার্সনে দেখা যাওয়ার পর থেকে উচ্ছ্বসিত হিন্দিভাষী দর্শকেরা। জানেন কি ‘পুষ্পা দ্য রাইজ’ ছবির হিন্দি ভার্সনে পর্দার আল্লু অর্জুনের জন্য কন্ঠস্বর দিয়েছেন কোন বলিউড তারকা? 

মাত্র কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা দ্য রাইজ’। মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে এই ছবি। খুব অল্প সময়ের মধ্যেই একশো কোটির ব্যবসা করে ফেলেছিল এই ছবি। গত ১৪ জানুয়ারি থেকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে হিন্দিতে দেখা যাচ্ছে ব্লকবাস্টার হিট এই ছবি।

শ্রেয়স তলপাড়ে, ‘গোলমাল’ খ্যাত এই বলিউড অভিনেতাই ‘পুষ্পা দ্য রাইজ’ ছবির হিন্দি ভার্সনে আল্লু অর্জুনের জন্য ভয়েসওভার দিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন শ্রেয়স। ভিডিওতে দেখা যাচ্ছে স্টুডিওতে আল্লু অর্জুনের ছবির বিভিন্ন দৃশ্য়ের জন্য ডাবিং করছেন তিনি। ভিডিও শেয়ার করে সেখানে তিনি লিখেছেন, ‘সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। ‘পুষ্পা’র হিন্দি ভার্সনে আমার কন্ঠস্বর যে এত জনপ্রিয়তা অর্জন করবে ভাবিনি। সকলের ভালোবাসা দারুণ লাগছে। আল্লু অর্জুন সব রেকর্ড ভেঙে দিয়েছো। ‘পুষ্পা’ ঝুঁকেগা নেহি, রুকেগা নেহি।’

ভিডিওতেও দেখা যাচ্ছে, শ্রেয়স পর্দার আল্লু অর্জুনের জন্য ওই জনপ্রিয় ডায়লগটি বলছেন। ‘পুষ্পা পুষ্পারাজ… ম্যায় ঝুঁকেগা নেহি…’

পরিচালক সুকুমারের ‘পুষ্পা দ্য রাইজ’ ২০২১ সালের সবথেকে বেশি ব্যবসা করা ভারতীয় ছবি হিসেবে নির্বাচিত হয়েছে।

এছাড়া, তেলুগু ছবির ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে বেশি ব্যবসা করা ছবি এটি। প্রথম দিন থেকেই ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। প্রথম পাঁচ দিনের মধ্যেই ছবিটি একশো কোটির ক্লাবে পৌঁছে যায়। ইতিমধ্যেই এই ছবি তিনশো কোটির বেশি টাকার ব্যবসা করে ফেলেছে। ‘পুষ্পা দ্য রাইজ’ ছবিটি অভিনেত্রী রশ্মিকা মন্দানার কেরিয়ারের অন্যতম হিট ছবি।

সূত্র: এবিপি আনন্দ

কিউএনবি/অনিমা/২৪শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit