রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

যে কারণে আমিরাতের আকাশে এক মাস উড়বে না ড্রোন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৭৭ Time View

 

ডেস্কনিউজঃ সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় একমাস ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে হুথি বিদ্রোহীদের ড্রোন হামলায় দুজন নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা ডাব্লিউএমএম শনিবার এক প্রতিবেদনে জানায়, দেশটিতে ড্রোনসহ হামলা স্পোর্টস এয়ারক্রাফটের প্রশিক্ষণসহ যেকোনো ধরনের উড্ডয়ন বন্ধের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এই নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তির মুখোমুখি পড়তে হবে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অন্তত একমাস এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ভয়াবহ হামলার বিষয়টি উল্লেখ না করে জানিয়েছে, ‘সম্প্রতি ড্রোনের অপব্যবহার’ লক্ষ্য করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, অনুপ্রবেশকারীরা এমন স্থানে ড্রোন ব্যবহার করেছে যেখানে এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ।

নির্দেশনায় আরও বলা হয়েছে,জরুরি প্রয়োজনে কারো ড্রোন উড্ডয়ন প্রয়োজন হলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলায় দুই ভারতীয় ও এক পাকিস্তানী নাগরিক নিহত এবং অন্তত ছয়জন আহত হন।

কিএনবি/বিপুল/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ || সন্ধ্যা ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit