রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

সারোগেসির মাধ্যমে মা হলেন প্রিয়াঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১১৮ Time View

 

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস দম্পতির কোল জুড়ে এসেছে সন্তান। তবে প্রকৃতির স্বাভাবিক নিয়মে নয়, সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছে তাদের সন্তান। শুক্রবার রাতে নিজেদের ইনস্টাগ্রাম একাউন্টে  আলাদাভাবে খবরটি দেন প্রিয়াঙ্কা-নিক দুজনেই।

পোস্টে তারা লিখেছেন, “আমরা অতীব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সারোগেসির মাধ্যমে আমরা আমাদের সন্তানকে পৃথিবীতে এনেছি। বিশেষ এই সময়ে আমরা পরিবারের দিকে মনোযোগী। সবাই আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবেন বলে আশা করছি।”    

৩৯ বছর বয়সী প্রিয়াঙ্কা ও ২৯ বছর বয়সী নিক জোনাস তাদের বিয়ের তৃতীয় বার্ষিকী উদযাপনের পরপরই সন্তান আসার খবর দিলেন।

২০১৮ সালের ডিসেম্বরে ১০ বছরের ছোট আমেরিকান গায়ক নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে হয়। নিক প্রিয়াঙ্কার মধ্যে ভালোবাসার কমতি নেই। তবে সংসার করলেও কবে তাদের ঘরে আসবে সন্তান সেই অপেক্ষায় ছিল অনুরাগীরা। এবার সেই অপেক্ষার প্রহর শেষ হলো নিক-প্রিয়াঙ্কা ভক্তদের।

সূত্র: পিংক ভিলা, হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit