শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

বিরামপুরে ট্রাক্টারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১০৬ Time View
আসাদুজ্জামান আসাদ  দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে খড়ি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় নয়ন ইসলাম (৩৭) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শুক্রবার (২১জানুয়ারি) দুপুর  ১টার দিকে পৌর শহর মাহমুদপুর (মুন্সিপাড়া) নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত নয়ন ইসলাম পাশ্বর্বতী ফুলবাড়ী উপজেলা বেতদিঘী ইউনিয়নের চিন্তামন গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। নিহত নয়ন ইন্টারনেট সহ ডিসলাইনে কাজ করতো।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। কাটলাহাট থেকে বিরামপুর আসর পথে মাহমুদপুর মুন্সিপাড়া নামক স্থানে মোটরসাইকেলটি ওভারটেক করতে গেলে মোটরসাইকেল আরোহী রাস্তায় পড়ে যায় খড়ি বোঝায় ট্রাক্টরের ধাক্কায় গুরুত্বর আহত হয় নয়ন। স্থানীয়রা গুরুত্ব আহত নয়ন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: সাব্বির ইবনে মঞ্জুর তাকে মৃত ঘোষণা করেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত আরো জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি জিডি মূলে পরিবারের সদস্যদের নিকট প্রদান করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit