শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ৭৭ বছর পর নিখোঁজ বিমানের সন্ধান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ৭৭ বছর পর নিখোঁজ বিমানের সন্ধান পাওয়া গেছে ভারতের প্রত্যন্ত হিমালয় এলাকায়। বিমানটি বিধ্বস্ত হয়ে সব আরোহী মারা গিয়েছিলেন। একটি অনুসন্ধানী দল এই বিধ্বস্ত বিমান শণাক্ত করেছে। এই অভিযানকালে অংশ নেয়া ৩ গাইডের মৃত্যু হয়েছে।

১৯৪৫ সালের প্রথম সপ্তাহে সি-৪৬ পরিবহন বিমানটি দক্ষিণ চীনের কুনমিং থেকে ১৩ যাত্রি নিয়ে উড্ডয়ন পথে ভারতের অরুণাচল রাজ্যের পার্বত্য এলাকায় ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়।

অনুসন্ধান মিশনের প্রধান যুক্তরাষ্ট্রের অভিযাত্রী ক্লেটন কুহলেস বলেছেন, পরে এই বিমানটি নিখোঁজ হওয়া নিয়ে আর কোন কথা শোনা যায়নি। এটি কেবল অদৃশ্য হয়ে গেছে। এই বিমানটির হতভাগ্য এক যাত্রীর সন্তানের অনুরোধের পর তারা এই অনুসন্ধান শুরু করেন। স্থানীয় লিসু নৃগোষ্ঠীর একদল গাইড নিয়ে বরফশীতল নদীর হাঁটু ও গলা সমান পানি পেরিয়ে পর্বতের উচ্চতায় হিমায়িত তাপমাত্রায় তাদের ক্যাম্প করতে হয়েছিল। গত সেপ্টেম্বরে তুষার ঝড়ের সময় প্রাথমিক পর্যায়ে প্রকল্পের তিন গাইড হাইপোথার্মিয়ায় মারা যায়।

দলটি শেষ পর্যন্ত গত মাসে একটি তুষার ঢ়াকা পর্বত চূড়ায় পৌঁছায়। যেখানে বিমানটি ধাক্কা খেয়েছিল, সেখানে বিমানের ধ্বংসাবশেষ দেখে হারিয়ে যাওয়া বিমানটি শনাক্ত করেন। এই ধ্বংসাবশেষের মধ্যে মানুষের কোন দেহাবশেষ পাওয়া যায়নি।

বিল শেরার এই অনুসন্ধানের জন্য কুহেলসকে দায়িত্ব দেন। শেরারের অফিসার বাবা এই বিমানটির যাত্রি ছিলেন।

নিউইয়র্ক থেকে ই-মেল বার্তায় শেরার এএফপি’কে বলেন, ‘আমি শুধু বলতে পারি যে আমি আনন্দিত, শুধু জেনেছি তিনি কোথায় আছেন। এটা দুঃখজনক কিন্তু তারপরও আনন্দের।’

কিউএনবি/অনিমা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit