বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

আটোয়ারীতে কেক কেটে ভোরের দর্পণ-এর বর্ষপূর্তি উদযাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৯২ Time View

 

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশের বহুল প্রচারিত ও পাঠকপ্রিয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২১তম বর্ষপূর্তি এবং ২২ বছরে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার ( ২০ জানুয়ারি) সন্ধায় কেক কেটে পঞ্চগড়ের আটোয়ারীতে বর্ষপূর্তি পালন করা হয়েছে। ভোরের দর্পণ পত্রিকার আটোয়ারী উপজেলা প্রতিনিধি মোঃ জাহেরুল ইসলামের আয়োজনে আটোয়ারী উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে বর্ষপূর্তি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান, উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম। আরো সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফিজুল ইসলাম,আব্দুল করিম, আব্দুল মজিদ,মাসুদ রানা, সালাম মোর্শেদী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit