রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

শক্তি দেখাতে আজ থেকেই ভারত মহাসাগরে ইরান-রাশিয়া-চীনের যৌথ নৌ মহড়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৫৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : শত্রু মোকাবেলায় নিজেদের শক্তি প্রদর্শনে আজ শুক্রবার থেকেই ভারত মহাসাগর এবং ওমান সাগরের অংশবিশেষে ইরান, রাশিয়া এবং চীনের যৌথ নৌ মহড়া শুরু হচ্ছে। সামরিক সহযোগিতা বাড়ানো এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করার লক্ষ্য নিয়ে শত্রুদের মোকাবেলা করতে নিজেদের শক্তি প্রদর্শনেই এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, “২০২২ মেরিন সিকিউরিটি বেল্ট” নামের এ মহড়ায় ইরান, রাশিয়া ও চীনের মেরিন এবং এয়ারবোর্ন ইউনিট অংশ নিচ্ছে। মহড়ার মুখপাত্র রিয়ার এডমিরাল মোস্তফা তাজউদ্দিনি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইরান, রাশিয়া ও চীনের অংশগ্রহণে এটি হচ্ছে তৃতীয় মহড়া এবং ভবিষ্যতেও এমন মহড়া অব্যাহত থাকবে। আজকের এ মহড়ার মূল স্লোগান হচ্ছে “শান্তি ও নিরাপত্তার জন্য ঐক্য” যা সমুদ্রের ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত হবে। রিয়ার অ্যাডমিরাল তাজউদ্দিনি জানান, এই মহড়ার লক্ষ্য হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা এবং তিন দেশের মধ্যে বহুপক্ষীয় সহযোগিতা প্রতিষ্ঠা করা। এছাড়া, বিশ্ব শান্তি এবং সমুদ্র নিরাপত্তার প্রতি তিন দেশের যৌথ সমর্থনের বিষয়টিও মহড়ার মাধ্যমে তুলে ধরা আরেকটি লক্ষ্য। পাশাপাশি জলদস্যুদের বিরুদ্ধে লড়াই, আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের নিরাপত্তা, সমুদ্র সন্ত্রাসবাদ মোকাবেলা এবং বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার কৌশলগত অভিজ্ঞতা ও তথ্য বিনিময় করাও এই মহড়ার কয়েকটি লক্ষ্য। সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit