মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

ফুলবাড়ী থানা প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ॥

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১২২ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী থানা প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরনে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন, সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। চিরিরবন্দরে গোডাউন ঘরে আগুন লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে গভীর রাতে একটি ভাঙরি ব্যবসা প্রতিষ্ঠানের গুদামঘরে আগুন লেগে লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি গত মঙ্গলাবার রাত আনুমানিক সোয়া ১১টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামে রাণীরবন্দর-খানসামা সড়কে মো. সুলতান আলমের ভাঙরি দোকানের গোডাউন ঘরে ঘটেছে। এতে অন্তত লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। নীলফামারীর সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সৈয়দপুর ফায়ার সার্ভিসের পাশাপাশি চিরিরবন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিটও খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। ভাঙরি ব্যবসায়ী সুলতান আলম জানান, অগ্নিকান্ডে অন্তত তার লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। কীভাবে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে তার প্রকৃত কারণ জানা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit