শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

দেশে ২০২১ সালে রেকর্ড চা উৎপাদন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১৪৬ Time View

 

ডেস্ক নিউজ : ২০২১ সালে দেশে রেকর্ড চা উৎপাদন হয়েছে। দেশের ১৬৭টি চা বাগান ও ক্ষুদ্রায়তন চা চাষ খাত থেকে উৎপাদন হয়েছে ৯ কোটি ৬৫ লাখ কেজিরও বেশি চা। যদিও এই সময়ে ১০ কোটি কেজি চা উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছিল। বছরের শেষ দিকে হঠাৎ করে ঠাণ্ডার প্রকোপে উৎপাদনে কিছুটা কমে যাওয়ায় ১০ কোটি কেজি চা উৎপাদন হয়নি। তবে ৯ কোটি ৬৫ লাখ কেজি চা-ই দেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বেশি উৎপাদিত চা। গত বুধবার চা বোর্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম (এনডিসি, পিএসসি) বলেন, কোভিড পরিস্থিতিতেও সরকারের নির্দেশনায় দেশের সকল চা বাগানের সার্বিক কার্যক্রম স্বাভাবিক ছিল। আর্থিক প্রণোদনা, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ডের নিয়মিত মনিটরিং ও পরামর্শ প্রদান, বাগান মালিক ও শ্রমিকদের নিরলস প্রচেষ্টা, সঠিক সময়ে ভর্তুকি মূল্যে সার বিতরণ, স্বাস্থ্য বিধি মেনে চা নিলাম কেন্দ্র চালু রাখা, চা শ্রমিকদের মজুরি, রেশন এবং স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের ফলে ২০২১ সালে দেশের চা উৎপাদন অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গিয়েছে।

বাংলাদেশ চা বোর্ডের সর্বশেষ প্রতিবেদন ও বিজ্ঞপ্তিতে আরো জানা গেছে, ২০১৯ সালে দেশে চা উৎপাদন হয়েছিল ৯ কোটি ৬০ লাখ ৬৯ হাজার কেজি। এরপর ২০২০ সালে করোনাকালীন সংকট সত্ত্বেও ৮ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল। তবে সর্বশেষ বছরে নিকট অতীতের রেকর্ডও ভেঙে দিয়েছে দেশের বাগান মালিক ও ক্ষুদ্রায়তন চা চাষীরা। চা বাগানের পাশাপাশি চা উৎপাদনে এবারও সফলতা দেখিয়েছে সমতলের চাষীরা। ২০২০ সালে উত্তরাঞ্চলের সমতলীয় ক্ষুদ্র চাষীরা উৎপাদন করেছিল এক কোটি ৩০ লাখ কেজি চা। কিন্তু ২০২১ সালে সমতলে উৎপাদন হয়েছে এক কোটি ৪৫ লাখ ৪০ হাজার কেজি চা। বাগান ও সমতলের চায়ের উৎপাদন বৃদ্ধি দেশের সামগ্রিক চা উৎপাদনে প্রভাব পড়েছে। 

চা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের চা খাতের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকার সমতলে চা চাষ। বাগানের পাশাপাশি সমতলের চা চাষের ফলে চায়ের বার্ষিক উৎপাদন ক্রমাগত বাড়ছে। উত্তরাঞ্চলে চা চাষীদের ‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুলে’র মাধ্যমে চা আবাদ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান ছাড়াও আধুনিক প্রযুক্তি সরবরাহের ফলে শুধুমাত্র সমতলের চা বাগান ও ক্ষুদ্র চা চাষ থেকে এ বছর বিগত বছরের তুলনায় ৪১ শতাংশ বেশি চা উৎপাদন সম্ভব হয়েছে বলে মনে করছে চা বোর্ড। 

 

 

কিউএনবি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit