মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আইসিসির বর্ষসেরা একাদশে মুস্তাফিজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বছরের আইসিসি বর্ষসেরা একাদশে স্থান পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। ২০২১ সালে যেসব খেলোয়াড় ব্যাট, বল কিংবা অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে সবাইকে মুগ্ধ করেছেন তাদের মধ্যে সেরা ১১ জনকে নিয়ে গঠন করা হয়েছে ‘আইসিসি টিম অব দ্য ইয়ার’ ।

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। তবে বিশ্বের সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টি লিগ আইপিএলের আয়োজক ভারতের কোনো ক্রিকেটারেরই ঠাঁই মেলেনি বর্ষসেরা একাদশে।

মুস্তাফিজের টিম অব দ্য ইয়ারে স্থান পাওয়া প্রসঙ্গে আইসিসি লিখেছে, ‘বাংলাদেশের বাঁ-হাতি এই পেসার ২০২১ সালের টি-টোয়েন্টি ক্রিকেটে বুদ্ধিমত্তা ও বৈচিত্র্য দেখিয়েছেন। ২০ ম্যাচ থেকে ১৭.৩৯ গড়ে ২৮ উইকেট নিয়ে সামনে থেকেই বোলিংয়ের নেতৃত্ব দিয়েছেন মুস্তাফিজ। মাত্র ৭.০০ ইকোনোমি রেটে বল করে ব্যাটারদের কঠিন পরীক্ষায়ও ফেলেছেন এই টাইগার পেসার।’

শুধু বাবর আজমই নন, পাকিস্তানের মোট তিনজন জায়গা পেয়েছেন এই একাদশে। বাকি দু’জন হলেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং পেসার শাহিন শাহ আফ্রিদি।

২০২১ সালে টি-টোয়েন্টিতে যারপরনাই ব্যর্থ ছিল ভারতীয় ক্রিকেটাররা। যে কারণে বিরাট কোহলিদের নামই আসেনি সেখানে। ভারতীয়দের মত এই দলে নেই ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড কিংবা আফগান ক্রিকেটারদের নাম।

দক্ষিণ আফ্রিকারও তিন ক্রিকেটার রয়েছেন বর্ষসেরা দলে। এইডেন মারক্রাম ও ডেভিড মিলারের সঙ্গে নাম রয়েছে তাবরিজ শামসির। এছাড়া শ্রীলঙ্কার ওয়ানিদু হাসারাঙ্গাও সেরা টি-টোয়েন্টি দলে। 

বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের রয়েছেন দুইজন। মিচেল মার্শ এবং জস হ্যাজেলউড। 

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার

জস বাটলার (ইংল্যান্ড), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক, পাকিস্তান), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), এইডেন মারক্রাম (দক্ষিণ আফ্রিকা), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), তাবরিজ শামসি (দক্ষিণ আফ্রিকা), জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) এবং শাহিন আফ্রিদি (পাকিস্তান)।

কিউএনবি/অনিমা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit