মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
দেম্বেলে-রাফিনিয়ার সঙ্গে তুলনা শুনে যা বললেন এমবাপ্পে এ অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন : মম শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী ইতালিতে বাঁধনের ওপর হামলা, মুখ খুললেন পরীমনি বাঁধনের ওপর হামলায় ক্ষোভ প্রকাশ দীপ্তি চৌধুরীর, জানালেন ৪ কারণ আজ শুরু চ্যাম্পিয়ন্স লিগ, নতুন যত নিয়ম এবারের আসর থেকে মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে চায় রাশিয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাড়ছে বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান ২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১২১ Time View

 

সিলেটপ্রতিনিধি : সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি নংঃ চট্ট-১৯৩৩) এর বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল ৪ টায় সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর জেলা সভাপতি মোঃ ছাদেক মিয়ার সভাপতিত্বে কোষাধ্যক্ষ মুহিদুল ইসলাম ২০২০-২০২১ অর্থবছরের আয় ব্যায়ের হিসাব উত্থাপিত করেন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহ-সভাপতি, সিলেট জেলা প্রেস শ্রমিক সংঘের সভাপতি আবুল কালাম আজাদ সরকার।

দপ্তর সম্পাদক বদরুল আজাদ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর জেলা সহ-সভাপতি এবং জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আলমাছ মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুমিন রাজু, জালালাবাদ আঞ্চলিক কমিটির যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান, তালতলা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি সাহাব উদ্দিন সহ প্রমুখ।

বক্তারা আয় ব্যায়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সাংগঠনিক বিভিন্ন তৎপরতা আরও গতিশীল করার আহবান জানান। অতিথি তার বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে সংহতি প্রকাশ করেন এবং অনতিবিলম্বে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার মদদদাতা ভিসির পদত্যাগের দাবি জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit