সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ভারতীয় যুদ্ধজাহাজে বিস্ফোরণে তিন সেনা নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১৪০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণে তিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা নাগাদ মুম্বাইয়ের অদূরে নৌসেনার ডকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। জানা যায়, নৌসেনার আইএনএস রণবীর নামে ওই যুদ্ধজাহাজের ভেতরের কোনো কমপার্টম্যান্টে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই জাহাজের অন্য সেনারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বিস্ফোরণে জাহাজটির খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, বিস্ফোরণের ঘটনা তা খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌবাহিনীর পক্ষ থেকে জানা গেছে, বেস পোর্টে খুব শিগগিরিই ফেরার কথা ছিল এই যুদ্ধজাহাজের। এই বিস্ফোরণের ঘটনা ঘিরে একটি কোর্ট অফ এনকোয়ারি (তদন্ত) এর নির্দেশ দেওয়া হয়েছে।’২০২১ সালের নভেম্বর পর্যন্ত উপকূলে টহলদারির কাজে বহাল ছিল আইএনএস রণবীর। যুদ্ধজাহাজটি সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি। ১৯৮৬ সালের ২১ এপ্রিল এটি নৌবাহিনীতে প্রথম কমিশন্ডন লাভ করে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit