সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম হবে ‘নুসান্তারা’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১০৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়া ঘোষণা করেছে, তাদের নতুন রাজধানীর নাম হবে ‘নুসান্তরা’। জাভানিজ ভাষার শব্দটির অর্থ ‘দ্বীপপুঞ্জ’। জাভা ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ। পার্লামেন্ট জাকার্তা থেকে রাজধানী স্থানান্তরের বিল অনুমোদন করার পরিপ্রেক্ষিতে এ ঘোষণাটি এলো। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় জাকার্তা দ্রুত ডুবে যাচ্ছে। ১৩০০ কিলোমিটার (৮০০ মাইল) দূরে বোর্নিও দ্বীপে একটি নতুন রাজধানী গড়ে তোলার জন্য ২০১৯ সালে প্রথম প্রস্তাব করা হয়েছিল।

তবে সমালোচকরা বলেছেন, নতুন নামটি বিভ্রান্তিকর হতে পারে। এ ছাড়া নতুন জায়গায় রাজধানী স্থানান্তরের পদক্ষেপটিও পরিবেশগত বিষয়গুলোকে বিবেচনায় রেখে নেওয়া হয়নি। অতিরিক্ত মাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে জাকার্তার ভূমি উদ্বেগজনক হারে দেবে যাচ্ছে। এক কোটির বেশি মানুষের আবাসস্থল এই নগরটি জনাকীর্ণ ও দূষিত হয়ে পড়েছে। শহরটি গড়ে উঠেছে বিশাল জাভা দ্বীপের জলা এলাকায়। জাকার্তা শহর বায়ুদূষণ এবং যানজটের জন্য কুখ্যাত। সরকারের মন্ত্রীদের সময়মতো সভা-সমাবেশে পৌঁছতে পুলিশের কনভয় নিয়ে যেতে হয়।

নতুন রাজধানী গড়ে তোলা হচ্ছে বোর্নিও দ্বীপে অবস্থিত ইন্দোনেশিয়ার প্রদেশ পূর্ব কালিমান্তানে। সরকার আশা করছে, এটি জাকার্তার ওপর থেকে চাপ কিছুটা কমাতে পারবে। ঘন জঙ্গল এবং ‘বনমানুষ’ জাতীয় বিপন্ন বন্য প্রাণী ওরাংওটাংয়ের জন্য সুপরিচিত খনিজসমৃদ্ধ পূর্ব কালিমান্তানে মাত্র ৩৭ লাখ লোক বাস করে। মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে পরিকল্পনামন্ত্রী সুহারসো মনোয়ারফা বলেন, ‘নতুন রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি জাতির পরিচয়ের প্রতীক, পাশাপাশি এটি অর্থনৈতিক কার্যক্রমের এক নতুন কেন্দ্র।’

কিন্তু সমালোচকরা বলছেন, নতুন শহর নির্মাণের ফলে পাম অয়েল চাষের সম্প্রসারণ হবে এবং বৈচিত্র্যময় বন্য প্রাণী এবং সবুজ রেইনফরেস্ট সমৃদ্ধ অঞ্চলের বন ধ্বংস হবে। বোর্নিওর আদিবাসীদের প্রতিনিধিত্বকারী গোষ্ঠীগুলো এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই পদক্ষেপের ফলে তাদের পরিবেশ এবং সংস্কৃতি বিপন্ন হতে পারে। নতুন শহরের নাম ঘোষণাও সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ বলেছেন, নতুন নামটি বিভ্রান্তিকর হতে পারে। কারণ, নুসান্তারা একটি পুরনো জাভা শব্দ, যা ইন্দোনেশিয়াযর সমস্ত দ্বীপপুঞ্জকে বোঝাতে ব্যবহৃত হয়।

পরিকল্পনামন্ত্রী বলেছিলেন যে রাজধানীর নতুন নামটি রাষ্ট্রপতি দ্বারা বেছে নেওয়া হয়েছিল; কারণ এটি ইন্দোনেশিয়ার ভূগোলকে প্রতিফলিত করে এবং আন্তর্জাতিকভাবে আইকনিক ছিল। রাজধানী স্থানান্তরের জন্য আনুমানিক ৩২.৪ বিলিয়ন ডলার খরচ হবে। এটি হবে ইন্দোনেশীয় সরকারের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোর একটি। ইন্দোনেশিয়া রাজধানী পরিবর্তন করা প্রথম দেশ নয়। এর আগে ব্রাজিল, পাকিস্তান, মিয়ানমার, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশ নতুন, পরিকল্পিত শহরে রাজধানী সরিয়ে নিয়েছে৷ 
সূত্র : বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit