বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা

মেসিকে হারিয়ে ফিফা বর্ষসেরা হলেন লেভানদোস্কি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১২৬ Time View

 

স্পোর্টস ডেস্ক : আবারো ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানদোস্কি। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে সোমবার দিবাগত রাতে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। গতবারও এই পুরস্কারটি লেভানদোস্কির হাতেই উঠেছিল। লেভানদোস্কি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ও লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনা করে ফিফার অন্তর্ভুক্ত দেশের কোচ, অধিনায়ক, নির্বাচিত সাংবাদিক ও ভক্তদের ভোটে দেওয়া হয়েছে এই পুরস্কার।

‘দ্য বেস্ট’-এ লেভানদোস্কির সঙ্গে লড়াইটা ছিল মেসিরই। গোলমেশিন লেভানদোস্কি ছন্দে ছিলেন ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়েও। ৪৪ ম্যাচে গোল ৫১টি, অ্যাসিস্ট আটটি। ম্যাচসেরার পুরস্কার ১৬ বার। বুন্দেসলিগায় ২৯ ম্যাচে ৪১ গোল করে ভেঙেছেন ১৯৭১-৭২ মৌসুমে গড়া জার্ড মুলারের এক মৌসুমে সর্বোচ্চ ৪০ গোলের রেকর্ড। বিশ্বকাপ বাছাই পর্বেও আট ম্যাচে গোল করেছেন আটটি, অ্যাসিস্ট চারটি। এই সময়ে মেসি আর্জেন্টিনাকে জিতিয়েছেন কোপা আমেরিকা আর বার্সেলোনাকে কোপা দেল রে। ৫৭ ম্যাচে গোল ৪৩টি, অ্যাসিস্ট ১৭, সফল ড্রিবল ১৭৬, ম্যাচসেরা ৩৩, গোলের বড় সুযোগ তৈরি ৩৪ আর ‘কি পাস’ ছিল ১৫০টি। মোহাম্মদ সালাহ নির্ধারিত সময়ে কোনো শিরোপা জেতেননি। তবে লিভারপুলকে লিগে তিন নম্বরে পৌঁছে দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit