শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

আইপিএল তারকাকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৯৯ Time View

 

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক তারকা ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের জন্য প্রস্তাব দিয়েছে জুয়াড়িরা। ম্যাচ গড়াপেটার জন্য ৪০ লাখ টাকার প্রস্তাব দেওয়া হয় আইপিএলের দুই আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রাজাগোপাল সতীশকে। আইপিএলের সাবেক এবং নিয়মিত রঞ্জি ট্রফি খেলা ক্রিকেটার সতীশ ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি বেঙ্গালুরুর পুলিশকে জানিয়েছেন।

রাজাগোপাল সতীশ আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। ৪১ বছর বয়সী সতীশ বর্তমানে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে চেপাউক সুপারের হয়ে খেলেন। ধারণা করা হচ্ছে, ঘরোয়া এই টুর্নামেন্টেই তাকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়। রাজাগোপাল সতীশ ম্যাচ গড়াপেটার বিষয়টি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে তুলে ধরেন। বিষয়টি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাকেও (আইসিসি) জানানো হয়েছে। 

গত ৩ জানুয়ারি দায়ের করা অভিযোগ অনুসারে, বনি আনন্দ ইনস্টাগ্রামে সতীশকে একটি বার্তা পাঠান। সেই বার্তায় ফিক্সিংয়ের জন্য চল্লিশ লাখ টাকার প্রস্তাব দেওয়া হয়। আনন্দ জানিয়েছেন, ইতোমধ্যেই তার প্রস্তাব গ্রহণ করেছেন ২ জন খেলোয়াড়। এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সাবেক রঞ্জি খেলোয়াড়।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit