শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন শাদাব খান

শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১০১ Time View

 

ডেস্ক নিউজ : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে। একই সঙ্গে শেয়ার বাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে।

এদিন প্রধান শেয়ার বাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৫.৭০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ১.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৬.৫৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৮.৯৫ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৮ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত আছে ৪৮টির। ডিএসইতে এদিন ১ হাজার ৭১২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২৬ কোটি টাকা বেশি।

অপর শেয়ার বাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৫.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৪০৯.৮৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৮.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬৫৮.৯৬ পয়েন্টে এবং সিএসআই সূচক ৪.৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৪.৪২ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার সিএসইতে ৩০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত আছে ৩৯টির। দিন শেষে সিএসইতে ৫৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৪ কোটি টাকা বেশি।

কিউএনবি/অনিমা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit