সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

আমিরাতে হামলার জবাবে ইয়েমেনে পাল্টা হামলায় নিহত ১৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১৬৩ Time View

 

 

আন্তর্জাতিক ডেস্ক :  সংযুক্ত আরব আমিরাতে হামলার ঘটনায় পাল্টা বিমান হামলায় যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ১৪ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলা চালায়। নিহতরা সবাই একই ভবনের বাসিন্দা বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ড্রোন হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ ঘটনায় তিন ব্যক্তি নিহত হন। নিহতদের দু’জন ভারতীয় এবং অন্যজন পাকিস্তানি নাগরিক। এই হামলার কারণে আজ মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানায় সৌদি জোট বিমান হামলা চালায়।

খবরে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে মঙ্গলবার ভোরে চালানো এই হামলায় ১৪ জন নিহত হয়েছেন। সানার অন্যান্য স্থানের মতো সাবেক একজন সামরিক কর্মকর্তার বাড়িতেও হামলার ঘটনা ঘটে।

তবে, রাজধানী সানায় সৌদি জোটের হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন বলে টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছেন হুথি নিয়ন্ত্রিত সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে হুথিদের পরিচালিত আল মাসিরাহ টিভিতে বলা হয়েছে, সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং প্রায় আরও এক ডজন মানুষ আহত হয়েছেন।

কিউএনবি/অনিমা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit