বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

ডোমারে ১৪ হাজার শিক্ষার্থীর মাঝে ফাইজার কোভিট-১৯ করোনা টিকা প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ১১৭ Time View

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ১২ থেকে ১৭ বছর বয়সি ১৪ হাজার শিক্ষার্থীর মাঝে ফাইজারের করোনা টিকা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ কর্মসূচী বাস্তবায়ন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রোববার সকাল ৯টায় ডোমার শিল্পকলা একাডেমী ভবন কেন্দ্রে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী। এ সময় এমওডিসি ডাঃ আবুল আলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, একাডেমিক সুপার ভাইজার শাফিউল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) বেলাল উদ্দিন, স্যানেটারী ইন্সপেক্টর আল-আমিন রহমান, এমটি (ইপিই) হাবিবুর রহমান, শিক্ষক হারুন-অর-রশিদসহ স্বাস্থ্য বিভাগের নব-নিয়োগ প্রাপÍ ১২ জন সিনিয়র মিডওয়াইফ নার্স কর্মসূচিতে অংশ নেয়।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম জানান, আমাদের উপজেলায় হাইস্কুল ৪৯ টি, ভোকেশনার ২টি এবং মাদ্রাসা ১২ টিসহ মোট ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। গত ৮ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম কর্মসূচির উদ্বোধন করেন। প্রথম দিনে ২ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে। ধারাবাহিক ভাবে উপজেলা প্রায় ১৯ হাজার শিক্ষার্থীকে এই সেবা প্রদান করা হবে। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী জানান, অনেক দেশ যখন টিকা সংগ্রহে হিমশিম অবস্থা, তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় আজ আমরা টিকা প্রদানের সাফল্যের পথে হাটছি।

গত ৮ জানুয়ারি থেকে শুরু করে অদ্যবদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সি প্রায় ১৪ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে। এই কর্মসূচি সফল করতে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগসহ আমাদের মেডিকেল টিম নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীকে এ সেবা প্রদান করার পরিকল্পনা রয়েছে। কর্মসূচি বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit