বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ১৬২ Time View
সাভার প্রতিনিধি : কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরণের সংক্রমণের খবর পাওয়া যায়নি জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে টীকাদানের কর্মসূচি জোরদার করে চলছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে সেই টীকাদান কর্মসূচি বন্ধ হওয়ার আশংকা রয়েছে। আমরা পর্যালোচনা করছি, গভীরভাবে পর্যবেক্ষণ করছি, কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরণের সংক্রমণের খবর পাইনি। স্বাস্থ্য অধিদপ্তরও নজর রাখছে। আমরা নিয়মিতভাবে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে যোগাযোগ রাখছি। ফলে এখনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে ভাবছি না।

রোববার দুপুরে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) এর এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রী আরো বলেন, যতটুকু সম্ভব জীবন স্বাভাবিক রেখে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখার। সেই সিদ্ধান্ত। তবে যদি তেমন বড় প্রয়োজন দেখা দেয় আমরা পরবর্তী সিদ্ধান্ত নেবো। তিনি এয়োও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যেভাবে সিদ্ধান্ত নেয় সেটা ভাবা হবে। আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে কথা বলেছি। সেখানে তারা জানিয়েছেন তারা নিয়মিত মনিটরিং করছেন। স্বাস্থ্যবিধি খুব কঠোরভাবে তারা মানার চেষ্টা করছেন। এরমধ্যে দিয়ে কোথাও তারা কোন সংক্রমণের আশংকা দেখছেন না। সে কারণেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা আছে।
শিক্ষার্থীদের টিকার বিষয়ে মন্ত্রী বলেন, সরকারী-বেসরকারীসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তাদের শিক্ষার্থী পরিচয় নিয়ে গেলেই সেখানে তারা টিকা পাবেন। এখানে কাউকেই বাদ দেয়ার কোন সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় খোলা বা বন্ধ রাখার প্রশ্নে তিনি বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত। আমরা বলতে চাই যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবন-যাপন রেখে আমরা করোনার প্রকোপ মোকাবিলা করবো। এটিই আমাদের সিদ্ধান্ত। যদি তেমন প্রয়োজন দেখা দেয় তবে নিশ্চয়ই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে। এখন পর্যন্ত আমরা যেভাবে পর্যবেক্ষণ করছি তাতে এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। বই বিতরণের বিষয়ে অনিয়মের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সকল শিক্ষা-প্রতিষ্ঠানে চাহিদার ভিত্তিতে বিনামূল্যে বই পৌঁছে দেয়া হয়। বই বিতরণে কোন অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

কিউএনবি/আয়শা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit