শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে চলছে ভোট গ্রহণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২১৭ Time View

 

ডেস্ক নিউজ : উৎসব মুখর পরিবেশে নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে চলছে ভোট গ্রহণ। আজ রবিবার সকাল ৮ টা থেকে নাটোর পৌরসভার ৩০ টি কেন্দ্রে ও বাগাতিপাড়া পৌরসভার ৯টি কেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত। ভোট গ্রহণের শুরুতে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। জেলা নির্বাচন কার্যালয় থেকে ইভিএম পদ্ধতি সম্পর্কে পূর্বেই দুটি পৌরসভার সবগুলি কেন্দ্রে মক ভোটিংএর মাধ্যমে ভোটারদের ভোটদান পদ্ধতি দেখানো হয়েছে। ভোটাররা জানান, প্রথমে এ পদ্ধতি সম্পর্কে জানা না থাকলেও মক ভোটিং দেখে এখন আর ভোটদানে কোন অসুবিধা হচ্ছে না। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

জেলা নির্বাচন কার্যালয় সুত্রমতে নাটোর পৌরসভার মোট ভোটার সংখ্যা ৬৪ হাজার ২৩৪ জন। এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে প্রধান দলে রয়েছে একজন বিদ্রোহী প্রার্থী।অপরদিকে মামলা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ ১৬ বছর পরে নির্বাচন হচ্ছে বাগাতিপাড়া পৌরসভায়। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৫৮৫জন। এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আছলাম উদ্দিন জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ৩ প্লাটুন বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারসহ ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাড়াও তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করতে একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটও নিয়োজিত থাকবে।

 

কিউএনবি/অনিমা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit