মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয় লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা

নিউজিল্যান্ড মিশন শেষে দেশে ফিরলেন মুমিনুলরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১০১ Time View

 

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শনিবার নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ড থেকে দুবাই হয়ে মুমিনুল হকদের বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছায় বিকেল ৫টায়। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়লেও ক্রাইস্টচার্চে হারায় সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। টাইগার তারকারা কয়েকদিনের বিশ্রাম শেষে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। আগামী ২১ জানুয়ারি থেকে মিরপুরে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টির এ আসর।

নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় টেস্ট ৩ দিনেই শেষ হওয়ার পর বিমানের ফ্লাইটসূচি পরিবর্তন করে আগেই ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার কথা ভেবেছিল বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। তবে সেটি সম্ভব হয়নি। পাঁচদিন খেলা হলে ম্যাচ শেষ হতো ১৩ জানুয়ারি। সে হিসেবে বাংলাদেশ দলের টিকিট কাটা হয় ১৪ জানুয়ারি। অবশেষে শুক্রবার অকল্যান্ড ছাড়েন মুমিনুলরা।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit