সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

মসজিদের মাইকে ঘোষণা, রেল দুর্ঘটনায় আহত ছেলেকে খুঁজে পেল পরিবার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৯৮ Time View

 

ডেস্ক নিউজ : ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৯ জন নিহত হন। আহতাবস্থায় ৪৫ জনকে উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় অনেক যাত্রী লাফিয়ে বাঁচেন। দিগবিদিক ছুটতে গিয়ে অনেকে তাৎক্ষণিকভাবে হারিয়ে যান পরিবার থেকে। আহত অনেককে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা। সেদিন সফিকুল আলি নামে এক ছেলে তার পরিবার থেকে হারিয়ে গিয়েছিলেন। দুদিন পরে মসজিদের মাইকের এক ঘোষণায় তাকে খোঁজে পায় পরিবার। 

দুর্ঘটনায় আহত হয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ছিলেন সফিকুল আলি। ফোন হারিয়ে গিয়েছিল তার। তাই পরিবারের কোনো নম্বর তার মনে ছিল না। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই শুক্রবার ঘটনাস্থলে যান রাজ্যের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। তখনই সফিকুলের কথা জানতে পারেন। সফিকুল প্রতিবেশীর ফোন নম্বর মনে করার পরেই রেলমন্ত্রী দ্রুত ওই প্রতিবেশীর সঙ্গে ফোনে যোগাযোগ করার নির্দেশ দেন। কিন্তু, প্রতিবেশীকে ফোনে পাওয়া যায়নি। এরপর স্থানীয় পোস্ট অফিসকে সফিকুলের বাড়িতে খবর দেওয়ার জন্য বলেন। কিন্তু, তার বাড়িতে গিয়ে কাউকে খুঁজে পাননি পোস্টম্যান।

ঘটনাক্রমে সেই সময় মসজিদে আজান হয়। আজান শোনার পরেই সফিকুলের সম্পর্কে মসজিদে মাইকে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেন রেল কর্মকর্তারা। কোনো দেরি না করে নামাজ শেষ হওয়ার পরেই সফিকুলের কথা স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা করা হয়। ঘটনাক্রমে সেই সময় তার পরিবারের কয়েকজন সদস্য সেই মসজিদে নামাজ পড়ছিলেন। কারণ, দুর্ঘটনার খবর পেয়েই শফিকুলের খোঁজে ময়নাগুড়িতে এসেছিলেন পরিবারের সদস্যরা। এই ঘোষণা শোনার পর কোনোরকম দেরি না করে তারা হাসপাতালে গিয়ে শফিকুলের সঙ্গে দেখা করেন। সফিকুলকে জীবিত অবস্থায় ফিরে পেয়ে খুশি  তার পরিবারের লোকেরা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit