শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

নোয়াখালী পৌরসভায় ইভিএমে ভোট : কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১৮৬ Time View

 

ডেস্ক নিউজ : আগামীকাল রবিবার নোয়াখালী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পৌরসভার ৩৪টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ভোটগ্রহণ চলবে। দেড়শ বছরের পুরোনো এ পৌর সভায় ভোটার সংখ্যা ৭৫ হাজার ৭২৬ জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। দুুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম। এরপর কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ভোট গ্রহণের বিভিন্ন সরঞ্জাম।

ভোটের দিন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৮০০ পুলিশ সদস্য ছাড়াও তিন প্লাটুন বিজিবি ও তিন প্লাটুন র‌্যাব সদস্য মোতায়েন করা হবে। তবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সহিদ উল্যাহ্ খান, (আওয়ামী লীগের বিদ্রোহী) লুৎফুল হায়দার লেলিন মোবাইলসহ মোট ৭ জন প্রতিদ্বন্দিতা করছেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit