মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ডাক্তার দেখিয়ে ফেরার পথে দুই ভাইয়ের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৩২৬ Time View

 

ডেস্ক নিউজ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় শনিবার দুপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই সহোদর নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুজন। তাঁদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, প্রবাসী তুষার (৪০) ও তাঁর ভাই চট্টগ্রামের মিরসরাই সসরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী বিপ্লব (৩২)। এ ছাড়া প্রণব (১১) এবং গাড়িচালক সাজ্জাদ এ সময় গুরুতর আহত হয়।

নিহতদের মরদেহ ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁরা দুজনই চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের সসরত বাংলাবাজার এলাকার অন্ন মাঝি বাড়ির দীনেশের ছেলে। পুলিশ জানায়, ঢাকায় চিকিৎসা গ্রহণ করার জন্য গিয়েছিলেন তুষার। সেখান থেকে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক জাকির হোসেন সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের নিহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ হতাহতদের প্রথমে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুই সহোদরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit