বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা

মোদীর নিরাপত্তারক্ষীর হাতে থাকা কালো ব্যাগে কী থাকে?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১৩৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক   সকল দেশের প্রধানমন্ত্রীরাই তাদের বিশেষ নিরাপত্তা বাহিনীর মাধ্যমে সুরক্ষা বলয়ে থাকেন। তেমনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সব সময় ঘিরে রাখেন তার বিশেষ নিরাপত্তা বাহিনী (এসপিএফ) সদস্যরা। কিন্তু কখনো কী খেয়াল করেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা সেই এসপিএফ কর্মকর্তাদের হাতে সবসময় কালো রঙের একটি ব্যাগ দেখা যায়। ওই ব্যাগে কী আছে? কেন সব সময় এসপিএফ কর্মকর্তার হাতে থাকে ওই ব্যাগ?

ওই ব্যাগের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের অবশ্যই কোনো সম্পর্ক আছে বলে অনেকেই ধারণা করতে পারেন। কিন্তু সেখানে কী আছে, চলুন জেনে নেওয়া যাক।  

দেশটির গণমাধ্যম বলছে, মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিএফ কর্মকর্তারা আন্তর্জাতিক মানের দক্ষ। স্বয়ংক্রিয় বন্দুক, ১৭-এম পিস্তল এবং এফএনএফ-২০০০ অ্যাসল্ট রাইফেলের মতো অত্যাধুনিক এবং উন্নত মানের সমরাস্ত্রে সজ্জিত থাকেন তারা। কিন্তু তাদের হাতে থাকা ব্যাগের রহস্য কী?

এই ধারণা প্রচিলত যে, ব্যাগে পরমাণু অস্ত্রের বোতাম বা কোড রয়েছে। আবার এটাও মনে করা হয় যে, ওই ব্যাগে মেশিনগান রয়েছে। কিন্তু এসব ধারণা ভুল।  

সঠিক তথ্য হলো, এসপিএফ কর্মকর্তাদের হাতে থাকা ওই ব্যাগ আসলে বুলেটপ্রুফ সুরক্ষাকবচ। ভারতের প্রধানমন্ত্রীর ওপর হামলার মতো পরিস্থিতি তৈরি হলে ওই ব্যাগ তার চারপাশে একটা রক্ষাবলয় গড়ে তোলে। এর মধ্যে গোপন পকেট রয়েছে, যার মধ্যে পিস্তলও রাখা থাকে। এছাড়া এই ব্যাগে গুরুত্বপূর্ণ নথিও থাকে।

ওই ব্যাগকে ‘কেভলার শিল্ড’ বলা হয়। কেভলার হলো ‘অ্যান্টি-ব্যালিস্টিক’ সুরক্ষাকবচ। এর মধ্যে একটি বোতাম থাকে, যা চাপ দিতেই একটা দেওয়ালের মতো সুরক্ষাবলয় তৈরি হয়। এভাবেই কোনো হামলা থেকে প্রধানমন্ত্রীসহ নিজেদের রক্ষার ব্যবস্থা করা হয়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

কিউএনবি/অনিমা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সকাল ১১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit