মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

আখাউড়ায় সরিষার বাম্পার ফলন তবে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষক 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১১৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : শীতকালে গ্রামীণ মাঠে প্রকৃতিতে হলুদ গালিচা। যেদিকে চোখ যায় সরিষা ফুলের সৌন্দর্যে মন জুড়ায়। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় অধিকাংশ সরিষাক্ষেতে ফুল ফুটেছে। সুন্দর বীজও আসতে শুরু করেছে। এতে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন চাষিরা। যদি অনুকুল আবহাওয়া থাকে তাহলে সরিষার ফলন ধানের চেয়ে বেশি হবে বলে আশা করছেন কৃষকরা। তারা সরিষা ঘরে তুলেই ধান চাষের জন্য জমি তৈরি করতে শুরু করবেন। এখন এসব এলাকার চাষিরা সরিষার পরিচর্যা নিয়ে ব্যাপক সময় পার করছেন। জমি থেকে পাকা সরিষা সংগ্রহ করতে পারলেই কৃষকদের চিন্তা দূর হবে।আবহাওয়া অনুকুলে তারপরও দুঃচিন্তায় প্রহর গুনে দিন কাটাচ্ছে কৃষকরা। লাভের আশায় তাদের মুখে হাসি থাকার কথা থাকলেও সেই হাসি নেই কারন অসময়ের বৃষ্টিতে তাদের এই হাসি কেঁড়ে নিয়েছেন। উপজেলার ধরখার, মনিয়ন্দ ও মোগড়া ইউনিয়নে জমির পর জমিতে সরিষার আবাদ দেখা গেছে। মাঠের পর মাঠজুড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য। ফুলে মধু আহরণে ভিড় করছে মৌমাছি। তবে অনেক জমিতেই ফুল শেষ হয়ে বীজ দেখা গেছে। বীজগুলো বেশ তরতাজা, যা ভালো ফলনের সম্ভাবনার জানান দিচ্ছে।
উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল গ্রামের এক সরিষা চাষি জানান, এবছর তিনি ১০ বিঘা জমিতে সরিষার চাষ করেছিলেন বৃষ্টিতে পাঁচ বিঘা জমির ফসল নষ্ট হয়েগেছে তাই লাভের অংশ দিয়ে ক্ষতি পুষিয়ে সমান সমান থাকবে বলে মনে করছেন তিনি। ধরখার এলাকার কৃষক মোঃ হোসেন জানান, তিনি দুইবিঘা জমিতে সরিষা চাষ করেছেন। এখন পর্যন্ত জমিতে কোনও সমস্যা দেখা যায়নি। বরং সুন্দর আর স্বাস্থ্যবান বীজের দেখা পাওয়া যাচ্ছে। এতে ভালো ফলন পেয়ে লাভবান হতে পারবেন। শুধু তার নয় ওই বিলের অন্যান্য কৃষকের জমিতেও ভালো ফুল শেষে তরতাজা বীজ আসতে শুরু করেছে। এতে ভালো ফলনের আশা করছেন তারা। যদি এ বছর সরিষার ভালো ম‚ল্য পাওয়া যায়, তবে সব সরিষা চাষিই লাভবান হবেন। এব্যপারে কথা হলে আখাউড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা কৃষিবিদ শাহানা বেগম জানান সরিষা চাষে এবার কৃষকেরা ভালো ফলন আর মূল্য পেয়ে লাভবান হতে পারবে। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।চলতি মৌসুমে আখাউড়ায় ৭৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ করেছিলো কিন্তু ঘুর্নিঝড় জাওয়াদের প্রভাবে ফসলের ক্ষতি হয়। বর্তমানে আখাউড়া উপজেলায় সরিষা দন্ডায়মান আছে ৩৫০ হেক্টর জমিতে।

কিউএনবি/অনিমা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit