শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

ওমিক্রনে দিশেহারা আমেরিকা: ১০০ কোটি টেস্ট কিট বিতরণের ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১৭৬২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে দিশেহারা হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে বহুগুণে। তাই কোভিড-১৯ টেস্ট কিট ক্রয় দ্বিগুণ করার ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, সরকার কোভিড-১৯ টেস্ট কিট ক্রয় দ্বিগুণ করবে। এক্ষেত্রে তারা আরও ৫০ কোটি কিট ক্রয় করবে। এ নিয়ে তাদের কিটের সংখ্যা বেড়ে মোট একশ’ কোটিতে দাঁড়াবে।  এদিকে বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের লড়াই অব্যাহত থাকায় বাইডেন ‘আপনাদের দেশ প্রেমের অংশ’ হিসেবে ভাল মানের বিভিন্ন মাস্ক পরতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এছাড়া হোয়াইট হাউস ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় কভিড-১৯ টেস্ট কিটের সহজলভ্যতার ঘাটতি, স্কুল খোলা রাখার প্রচেষ্টা ও মানুষের কাজ পাওয়া প্রশ্নে চাপের মুখে রয়েছে। বাইডেন তার দায়িত্ব প্রতিপালনের কথা তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় দেড় কোটি মানুষের করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। এক বছর আগে তিনি দায়িত্ব গ্রহণের সময় প্রতিদিন ২০ লাখ মানুষের এ ভাইরাস পরীক্ষা করা হতো। সে তুলনায় বর্তমানে অনেক বেশি লোকের কোভিড পরীক্ষা করা হচ্ছে। সূত্র: এপি,ইউএসনিউজ

 

 

কিউএনবি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit