রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ছয় সিংহী নিয়ে তরুণীর কাণ্ডে তাজ্জব নেটদুনিয়া (ভিডিও)

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১৮৯ Time View

 

ডেস্ক নিউজ : মানুষ সাধারণত বাঘ-সিংহের মতো হিংস্র প্রাণী থেকে দূরেই থাকার চেষ্টা করেন। তবে এই তরুণী বনের রাজা  সিংহকে ভয় তো পাননিই বরং একটি কিংবা দু’টি নয়, একসঙ্গে ছয়টি সিংহীর সঙ্গে ঘুরতে বের হয়েছেন। শুধু তাই নয়, রীতিমতো সিংহীর লেজ ধরে ঘুরেছেন তিনি। তার এই বিরল ভ্রমণের ভিডিও দেখে নেটিজেনরা তাজ্জব বনে গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সাফারি গ্যালারি নামে একটি ইনস্টাগ্রাম পেজে ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিও দেখে প্রথমে মনে হতে পারে যে, ওই তরুণী নিজের জীবন ঝুঁকিতে ফেলেছেন। কিন্তু একটু পরই ভুল ভাঙে। ভিডিওতে ওই তরুণীকে এতো সহজভাবে সিংহীদের ঘুরতে দেখা যায় যে, মনে হয় তিনি তার পোষা প্রাণীর সঙ্গে জঙ্গলে হাঁটতে বের হয়েছেন। 

অল্প সময়ের ওই ভিডিওটি নিঃসন্দেহে দর্শকদের মনে দাগ কাটতে বাধ্য। ভিডিওটি দেখে সেটি কোনো জঙ্গলে ধারণ করা বলে মনে হচ্ছে। অবাক ব্যাপার হলো ওই সিংহীগুলোর কেউই ওই তরুণী কিংবা ভিডিওটি যিনি ধারণ করছিলেন, তাদের কাউকেই আক্রমণ করেনি। এমনকি ছয়টি সিংহীর সঙ্গে ঘুরতে বের হলেও ওই তরুণীর মুখে ভয়ে কোনো চিহ্নই ছিল না। শুধু তাই নয়, ভিডিওর শেষের দিকে তিনি একটি সিংহীর লেজও ধরেন! বলার অপেক্ষা রাখে না, ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়। ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই ওই তরুণীর সাহসের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার ওই তরুণীর জন্য উদ্বেগও প্রকাশ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit