রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

যে শহর দেখতে মানুষের মতো!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১৯৮ Time View

 

ডেস্ক নিউজ : শহরটির নাম সেঞ্চুরিপ। এটি ইউরোপের দেশ ইতালির এন্না প্রদেশের সিসিলি এলাকার একটি ছোট্ট শহর। এটনা পাহাড়ে ঘেরা এই ছোট শহরটি অত্যাশ্চর্য দৃশ্যের জন্য “সিসিলির ব্যালকনি” নামে পরিচিত। তবে খুব কম মানুষই জানে, এটি দেখতে অবিকল একজন মানুষের মতো। সম্প্রতি ৩২ বছর বয়সী ফটোগ্রাফার পিও আন্দ্রেয়া পেরির ড্রোন ক্যামেরায় ধরা পড়ে শহরটির এই দৃশ্য।

পিও আন্দ্রেয়া পেরি প্রথমে বিষয়টি আবিষ্কার করেন গুগল আর্থে। সেখানে তিনি দেখতে পান শহরটি যেন একটু অন্যরকম আকৃতির। তার কাছে শহরটির আকৃতি অস্বাভাবিক লাগছিল। তাই তিনি তার ড্রোনটি নিয়ে এটি পরীক্ষার করার সিদ্ধান্ত নেন। এরপর তিনি ড্রোনের মনিটরে শহরের দৃশ্য দেখে অবাক। তখন তিনি ড্রোন ক্যামেরায় কয়েকটি ছবি তুলে সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সঙ্গে সঙ্গে ছবিগুলো নেট মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ডান কোণ থেকে, সেঞ্চুরিপ শহরটিকে যেন দুই হাত ও পা ছড়িয়ে থাকা ব্যক্তির আকৃতির মতো দেখায়। সূত্র:ওডিটিসেন্ট্রাল

 

 

কিউএনবি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit