সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

লাইনচ্যুত হওয়ার সময় যাত্রী ছিল ১০৫৩, জানাল উত্তর-পূর্ব সীমান্ত রেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১১৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির দোমহনিতে আপ বিকানের এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। এ ঘটনাকে দুঃখজনক বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা গুণীত কউর জানান, বুধবার দুপুর পৌনে ২টা নাগাদ বিকানের থেকে ছেড়েছিল ১৫৬৩৩ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন। 

বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ নিউ দোমহনি স্টেশনের কাছেই সেটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পেয়ে রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা রিলিফ ট্রেন নিয়ে নিউ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার থেকে ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরু হয়। প্রাথমিকভাবে জানা যায়, ট্রেনের ১২টি কামরা লাইনচ্যুত হয়েছে। গুণীত বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা।’

তিনি আরো বলেন, লাইনচ্যুত হওয়ার সময় ওই ট্রেনে ১ হাজার ৫৩ জন যাত্রী ছিলেন। ওই যাত্রীদের উদ্ধারের জন্য সব রকম চেষ্টা চালানো হচ্ছে। যে সব যাত্রী আটকে পড়েছেন, তাদের গন্তব্যস্থলে পাঠানোর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার জন্য বেশ কয়েকটি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
সূত্র: আনন্দবাজার।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit