মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকো ঢেউয়ের সামনে ইকুয়েডর শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

সিলেট মহানগর খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৫৮ Time View

 

সিলেট প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) শাখা সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ’র সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক ডা. মোস্তফা আহমদ আজাদ ও মো. আব্দুল গফফারের যৌথ পরিচালনায় লালদিঘীরপাড়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ মজলিসে দারসে কোরআন পেশ করেন সংগঠনের মৌলভীবাজার জেলার সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান, শাখা পরিচালনার বিষয়ের উপর আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, দাওয়াতী কাজের গুরুত্ব ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবু ওয়াফী মোহাম্মদ হাসান, দায়িত্বশীলদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল আজিজ।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর সংগ্রামী জননেতা মাওলানা রেজাউল করিম জালালী। বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত শাখার সহ সভাপতি কেন্দ্রীয় সূরা সদস্য আলহাজ্ব মাওলানা সাইফুল ইসলাম এহিয়া, সিলেট মহানগর সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা সানা উল্লাহ, অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, সিলেট জেলার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান, লন্ডন মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা শরিফ উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন যাবত সংগঠনের মহাসচিব আল্লামা মামুনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ ও উলামায়ে কেরাম কারাগারে বন্দি রয়েছেন। তিনি অবিলম্বে সকল রাজবন্দির নি:শর্ত মুক্তি কামনা করেন। মজলিসে দেশ ও জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit