রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

সামান্থার সঙ্গে বিচ্ছেদের বিষয় মুখ খুললেন নাগা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১০৮ Time View

 

ডেস্ক নিউজ : দক্ষিণের দুই জনপ্রিয় জুটি এবং দম্পতি সামান্থা রথ প্রভু ও নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদ ঘটে কিছুদিন আগে।  এটি নিয়ে মিডিয়ায় তোলপাড়া হয়। বিচ্ছেদের ঘোষণায় তারা স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে যে বেরিয়ে আসছেন, সে কথা জানান প্রকাশ্যে। সঙ্গে এই কঠিন সময়ে যারা তাদের পাশে থেকেছেন, তার উদ্দেশেও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

বিবাহবিচ্ছেদের পর থেকে এই প্রসঙ্গে কখনও মুখ খুলতে দেখা যায়নি সামান্থা রথ প্রভু কিংবা নাগা চৈতন্যকে। ব্যক্তিগত সম্পর্কের মর্যাদা বজায় রাখতে দুজনকেই নিরব থাকতে দেখা গিয়েছে। এই প্রথমবারের মতো নাগা চৈতন্য বিবাহবিচ্ছেদের বিষয়ে মুখ খুললেন। তিনি বলেন, সামান্থার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত আমাদের পারস্পরিক স্বার্থে নেওয়া হয়েছিল। আমার গোটা পরিবার সেই কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছিল। সে খুশি, আমিও খুশি। আমরা দুজনেই পেশাদারিত্ব বজায় রেখেছি।  নাগা বলেন, যে আমার পরিবারকে আঘাত করবে, আমি সেটা কখন সহ্য করব না। জনপ্রিয় দুই অভিনেতার বিবাহিত জীবনে ইতি টানার ঘটনায় মনে দুঃখ পান অগণিত অনুরাগীরা। একইসঙ্গে দুঃখ প্রকাশ করতে দেখা যায় কিংবদন্তি অভিনেতা নাগার্জুনকেও।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit