রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

করোনায় আক্রান্ত স্বস্তিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১১৪ Time View

 

বিনোদন ডেস্ক : টলিউডে করোনার থাবা। তালিকা যেন আরও দীর্ঘায়িত হচ্ছে। করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রিপোর্ট পজিটিভ এসেছে স্বস্তিকা মুখার্জিরও।

টুইটে খানিকটা রসিকতা করে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা। লিখেছেন, শুনেছিলাম এবারও যাদের হচ্ছে না তারা নাকি যমের অরুচি। যাক আমি আর অরুচির লিস্টে নেই।

বুধবার (১২ জানুয়ারী) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা লিখেছেন, দুর্ভাগ্যবশত আমার কোভিড রিপোর্ট পজিটিভ। চিকিৎসকের পরামর্শে বর্তমানে হোম আইসোলেশনে রয়েছি। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠব।

প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গোটা ভারতের মধ্যে পজিটিভিটি রেটে পশ্চিমবঙ্গ এক নম্বরে। কেন্দ্রের তরফে এই নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে। এদিকে টলিউডে থাবা বসিয়েছে করোনা। দেব, সোহম, রুক্মিণী, রাজ, শুভশ্রী, মিমি, রুদ্রনীল, সৃজিত, পরমব্রতসহ একঝাঁক তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় নাম জুড়ল বুম্বাদা ও স্বস্তিকার। তবে আক্রান্তদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সুস্থ হয়ে গেছেন।

কিউএনবি/অনিমা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit