বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

নীলফামারীতে ফিরোজ সাঁই এর ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতি স্মারক প্রদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ২২১ Time View

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :নীলফামারীতে মরমী শিল্পী বাংলা পপ গানের রূপকার ফিরোজ সাঁই এর ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১২জন গুনি ব্যক্তিকে ফিরোজ সাঁই স্মৃতি স্মারক প্রদান করা হয়েছে।ফিরোজ সাঁই স্মৃতি সংসদ আয়োজিত মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ফিরোজ সাঁই স্মৃতি সংসদের সভাপতি কন্ঠশিল্পী ফারুক ভুইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী পৌর সভার তিন দশকের মেয়র ও জেলা আ’লীগের সভাপতি জননেতা দেওয়ান কামাল আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে বিশিষ্ট সাংস্কৃতিসেবী আমেরিকা প্রবাসী খতিব উদ্দিন সরকার, পৌর আ’লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিনা আক্তার মনি, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম শাহ আপেল প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ১২জন গুনি ব্যক্তিকে ফিরোজ সাঁই স্মৃতি স্মারক প্রদান করা হয়। তারা হলেন, সাবেক ফুটবলার আফজালুল হক, সুজাত আলী শামিম, শাহাজাদা সরকার, তাজমিনুর রহমান চৌধুরী বুলু, মোঃ জাকারিয়া, কন্ঠশিল্পী দুলাল রাজ বংশী, মুকুল সওদাগড়, মডেল ও অভিনেতা হরিমুক্তা রায় মিঠুন, কারাতে প্রশিক্ষক গায়েত্রী রানী রায়, সম্ভাবনাময় কন্ঠ শিল্পী তপন রায়, আবৃতি ও কমিডি অভিনেতা গৌরাঙ্গ শর্মা, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী দেবীচরণ রায়। শেষে ডোমার প্রত্যাশা ব্যান্ডের শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন, শিশিক্ষা মিলি চৌধুরী।

কিউএনবি/অনিমা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit