শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

ওমিক্রন টিকাহীনদের জন্য ঝুঁকির কারণ: ডব্লিউএইচও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১২৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ডেল্টার চেয়ে ওমিক্ররের সংক্রমণে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি তুলনামূলক কম হলেও, যারা টিকা নেননি তাদের জন্য ওমিক্রন বিপদজনক বলেই মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম বলেন, “এই ভাইরাসকে আমরা মুক্তভাবে চলার সুযোগ দিতে পারি না, বিশেষ করে যখন  বিশ্বের অনেক মানুষ টিকা পায়নি।”

তিনি বলেন, ৯০টির বেশি দেশ এখনও তাদের জনসংখ্যার ৪০ শতাংশকে টিকাদানের লক্ষ্য পূরণ করতে পারেনি এবং আফ্রিকার ৮৫ শতাংশের বেশি মানুষ এখনও এক ডোজ টিকাও পায়নি।

মঙ্গলবার সাপ্তাহিক প্রতিবেদনে ডব্লিউএইচও জানায়, ৯ জানুয়ারি থেকে পরের সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা আগের সপ্তাহের চেয়ে ৫৫ শতাংশ বা দেড় কোটি বেড়েছে, যা এখন পর্যন্ত এক সপ্তাহে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

মহাপরিচালক বলেন, “সংক্রমণের এই ব্যাপক বৃদ্ধি ওমিক্রনের মাধ্যমে হচ্ছে, যেটা ধারাবাহিকভাবে প্রায় সব দেশেই ডেল্টা ধরনের জায়গাটি নিয়ে নিচ্ছে।”

তিনি জানান, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন স্থানে এখন যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের বেশিরভাগই টিকা না পাওয়া রোগী।

যদি সংক্রমণ কমিয়ে আনা সম্ভব না হয়, তাহলে ভবিষ্যতে ওমিক্রনের চেয়েও সংক্রামক এবং আরও ভয়াবহ নতুন ভ্যারিয়েন্টের উদ্ভব হওয়ার শঙ্কার কথা জানিয়ে সতর্ক করেছেন ডব্লিউএইচও মহাপরিচালক।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit