রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

ধামরাইয়ে স্কুলছাত্রের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২০৫ Time View

 

ডেস্ক নিউজ : ঢাকার ধামরাইয়ের পৌরসভায় রফিকরাজু ক্যাডেট একাডেমীর নবম শ্রেণির মেধাবী ছাত্র হোসাইন মাজিদ লিখন হত্যাকারীদের ফাঁসির দাবিতে বুধবার দুপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মানববন্ধন করেছেন ওই স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা। তারা দ্রুত লিখনের খুনিদের ফাঁসির দাবি জানিয়েছেন। জানা গেছে, ধামরাই পৌরসভার ঘরিদারপাড়ার বাসিন্দা আবু রাশেদের একমাত্র ছেলে নবম শ্রেণির মেধাবী ছাত্র হোসাইন মাজিদ লিখনকে ২০২০ সালের ১৩ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যান পৌরসভার পাঠানটোলা মহল্লার জুনু মিয়ার ছেলে কলেজ ছাত্র দীপ ও বাগনগর মহল্লার ছিদ্দিক মিয়ার ছেলে ইমন। এরপর তারা তাকে কৌশলে হাজীপুর ছোট ব্রিজের পাশে নিয়ে খুন করে বংশী নদীতে ফেলে দেন।

এদিকে বিকাল গড়িয়ে গেলেও লিখন বাসায় না ফিরলে ইমন ও দীপকে তার সন্ধান জানতে চেষ্টা করা হয়। পরে তাদের দেয়া তথ্যে মতে বিকাল ৪টার দিকে বংশী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ ওই সময়ই দীপ ও ইমনকে গ্রেফতার করে। রাতে লিখনের বাবা আবু রাশেদ বাদি হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তারা এখনও জেলে রয়েছে। স্কুলের সহপাঠীরা ও শিক্ষকরা মেধাবী স্কুলছাত্র লিখনকে কোনো ভাবেই ভুলতে পারছেন না। তাই দ্রুত খুনিদের ফাঁসির দাবি জানিয়ে শিক্ষার্থী শিক্ষক, লিখনের বাবা মা ও প্রতিবেশীরা মানববন্ধন করেন। 

লিখনের মা মিনু কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার ছেলেকে দীপ আর ইমন খুন করেছে। আমি তাদের ফাঁসি চাই। তিনি এ সময় আরও বলেন, মামলা তুলে নিতে আসামী পক্ষের লোকজন আমাদের বিভিন্ন ভাবে হুমকিও দিচ্ছে। এতে আমরা চরম আতঙ্কের মধ্যে আছি।

 

 

কিউএনবি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit