রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

২১তম জন্মদিনে আলিয়ার বাসায় প্রেমিক গ্রেগরি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৩০ Time View

 

বিনোদন ডেস্ক : ভালোবাসা, প্রেম বা যৌনতা―সব বিষয়েই খোলামেলা আলিয়া কশ্যপ। নির্মাতা অনুরাগ কশ্যপের একমাত্র মেয়ে সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়। আলিয়ার ইউটিউব ভ্লগ নজর কাড়ে সকলের। ২১তম জন্মদিনটা প্রিয়জনদের মাঝেই কাটালেন আলিয়া। আর আলিয়ার এই জন্মদিনটা মনে রাখার মতো করে তুললেন তাঁর মনের মানুষ। 

প্রেমিক শেন গ্রেগরি ও বন্ধুদের সঙ্গে পার্টি করলেন আলিয়া। আর ভ্লগে তাঁকে বলতে শোনা গেল, ‘এখন তো মদ খাওয়া আইনসম্মত।’ হ্যাঁ, ২১ বছর পূর্ণ করে ফেলেছেন তিনি, সুতরাং দেশের আইন মেনে এখন তিনি মদ্যপান করতে পারেন।’ এতে খুশি আলিয়া। জন্মদিন উদযাপন করতে খুব ভালোবাসেন, জানালেন আলিয়া। তিনি বলেন, ‘আমি আমার জন্মদিন খুব ভালোবাসি। কারণ ওটা আমার দিন। কে পছন্দ করেন না বলুন না? যাঁরা নিজেদের জন্মদিন পছন্দ করেন না, সত্যি বলছি আপনারা অদ্ভুত প্রাণী মশাই।’ 

করোনার ফলে মহারাষ্ট্রে নানা প্রতিবন্ধকতা জারি রয়েছে, তাই মন খুলে এই দিনটা উদযাপন করতে পারেননি আলিয়া। অনুরাগকন্যা জানান, ১৬ বছরে পা দেওয়ার পর থেকেই ২১তম জন্মদিনের অপেক্ষায় ছিলেন তিনি। তবে করোনা সব মাটি করে দিয়েছে। মাত্র পাঁচজনকে নিয়েই এই বছর নিজের জন্মদিনের উদযাপন প্ল্যান করেছে তিনি। 

জন্মদিনটা কাদের সঙ্গে কাটালেন আলিয়া? প্রেমিক শেন গ্রেগরি, মা আরতি বাজাজ (ফিল্ম এডিটর), প্রিয় বান্ধবী ইদা (ইমতিয়াজ আলীর মেয়ে) এবং ইদার মা-বাবা। এদিন শ্যাম্পেনের বোতল হাতে উচ্ছ্বাস প্রকাশ করলেন আলিয়া। বলেই দিলেন, ‘জীবনে প্রথমবার আইনসম্মতভাবে আমি অ্যালকোহলে চুমুক দিলাম।’ জন্মদিনের শুভেচ্ছার জন্য ফলোয়ারদের ধন্যবাদ জানাতে ভোলেননি আলিয়া কশ্যপ।

 

 

কিউএনবি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit